১৫৭টি দেশে ৮০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অভিবাসন প্রক্রিয়াকে আরো নিরাপদ করতে বর্তমান সরকার অক্লান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে ৮০ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। যার মধ্যে প্রায় ২ লাখ নারী কর্মী। মন্ত্রী মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে জনশক্তি, কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর উদ্যোগে নারী অভিবাসীদের মর্যাদা রক্ষার লক্ষ্যে ‘সিডো এন্ড জিআর ২৬’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বিএমইটি এর মহাপরিচালক বেগম সামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মোঃ হযরত আলী ও ইউএন উইমেনের প্রোগ্রাম ম্যানেজার নাহিদ এম আহমেদ।-তথ্য বিবরণী