স্পিকারের সঙ্গে মহিলা
জজ এসোসিয়েশন
প্রতিনিধি দলের সাক্ষাত্
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:১৩
বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল গতকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় প্রতিনিধিদল স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একটি অভিনন্দনবার্তা ও স্মরণিকা হস্তান্তর করেন। তারা স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর সার্বিক সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, এর ফলে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আরো গতিশীল হবে।