প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সাক্ষাত্

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সকালে গণভবনে সাক্ষাত্ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তাঁরা সংসদ অধিবেশন পরিচালনা ও সংসদ সচিবালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ পরিচালনায় স্পিকারের সাফল্য কামনা করেন।