আজিজুল ইসলাম ভুঁইয়া বাসসের প্রধান সম্পাদক

সরকার বিশিষ্ট সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়াকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ করেছে। এর আগে তিনি একই পদে চলতি দায়িত্বে ছিলেন। গতকাল সরকারি প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া ১৯৭৩ সালে বাসসে যোগ দেন এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী কমিটির সদস্য ছিলেন।