লর্ডস টেস্ট

অস্বস্তিতে ইংল্যান্ড

নিউজিল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত স্বাগতিক ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি এবং ব্রুস মার্টিন একটি উইকেট নিয়েছেন। সকালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড শুরুটা করে সাবধানী ভঙ্গিতেই। তবে দলীয় ৪৬ রানে মার্টিন নিক কম্পটনকে ফিরিয়ে দিলে প্রথম ধাক্কা খায় ইংল্যান্ড। এরপর ব্যক্তিগত ৩২ রানে বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক অ্যালিস্টার কুকও। আর মধ্যাহ্নবিরতির ঠিক আগে আগে ইনফর্ম জোনাথন ট্রটও ফিরে গেলে চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়ান বেল ১৮ এবং জে রুট শূন্য রানে ব্যাট করছিলেন।