মৌলভীবাজার স্কুল দাবা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:৫৮
মৌলভীবাজার সদর উপজেলার অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতায় বালকদের ১ম (ছোট) গ্রুপে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের রাজিব সুত্রধর চ্যাম্পিয়ন এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএম ইফতেখার রানার আপ হয়। বালকদের ২য় (বড়) গ্রুপে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সজীব পাল চ্যাম্পিয়ন এবং কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আব্দুর শুকুর তানভীর রানার আপ হয়। অপরদিকে বালিকাদের গ্রুপে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সায়মা-আল মামুন চ্যাম্পিয়ন এবং একই বিদ্যালয়ের রাশেদা আক্তার রিমা রানার আপ হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় দলের ৬৫ বালক-বালিকা তিনটি গ্রুপে অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, কাশিনাথ-আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার এন্ড কেজি উচ্চ বিদ্যালয়, আজমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়।