প্রজাপতি
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:০৫
‘প্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এমন করেই গানের ভাষায় প্রজাপতির বাহারি রঙের পাখার রহস্য খোঁজার প্রয়াস পেয়েছেন। আর সূর্যমুখী ফুলের পাপড়িতে বসা আকর্ষণীয় রঙের প্রজাপতি দেখলে কার মনে এমন প্রশ্নের উদ্রেক না করে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে তোলা —ফোকাস বাংলা