আন্তর্জাতিক মা দিবসে
সত্সঙ্গ মাতৃ সম্মেলন
অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:০৭
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সমপ্রতি অনুষ্ঠিত হয় সত্সঙ্গ মাতৃ সম্মেলন। দুই পর্বের আয়োজনে প্রথম পর্বে ছিল সংগীতানুষ্ঠান ও মঙ্গলপর্বে জাতীয় মাতৃ সম্মেলন । শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত এই মাতৃ সম্মেলনের আলোচ্য বিষয় ছিল সু-সন্তান নির্ভর সুষ্ঠু সমাজ গঠনে চাই এ যুগের মাতৃ জাতির আদর্শ কেন্দ্রিকতা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইন্দ্রানী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি