বিশ্ব টেলিযোগাযোগ দিবস আজ

আজ শুক্রবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ১৯৬৯ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।