প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় ক্যামব্রিয়ান

সময়ের সাথে তাল মিলিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় তার বিরল দৃষ্টান্ত স্থাপন করল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ। তিনি উদ্যোগ নিলেন ক্যামব্রিয়ানকে ডিজিটাল ক্যাম্পাসে রূপ দেওয়ার বিষয়ে এবং সর্বোচ্চ দুই বছরের ব্যবধানে তিনি তা করেও দেখালেন! নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কাজটি প্রাথমিক স্তর থেকেই শুরু করাসহ ক্যামব্রিয়ানকে অত্যাধুনিক যুগোপযোগী এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১১ সালে তাদের একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের দেওয়া হলো একটি করে ল্যাপটপ। এরপর ২০১২ সাল থেকে ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ক্রমান্বয়ে দেওয়া শুরু হলো ই-প্যাড, যা এখনও অব্যাহত রয়েছে এবং প্রস্তুতি চলছে ২০১৩ সালের মধ্যে ক্যামব্রিয়ানের সকল শিক্ষার্থীদের হাতে একটি করে ই-প্যাড বা ল্যাপটপ পৌঁছে দেওয়ার। ডিজিটাল ক্যামব্রিয়ানের নব্য এ জগতে শিক্ষার্থীরা যাতে সহজ-সাবলীলভাবে বিচরণ করতে পারে, সে জন্য প্রথমেই তৈরি করা হয়েছে ডিজিটাল ক্যামব্রিয়ান নামক একটি সাবলীল সফটওয়্যার। যে সফটওয়্যারে থাকছে নিম্ন থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বোর্ড বইয়ের ডিজিটাল ভার্সন—ডিভিডি তথা সফট্ কপি। ফলে অনেক যাচাই-বাছাইয়ের পর শিক্ষার্থীর হাতে যে ই-প্যাড বা ল্যাপটপ যাচ্ছে, তাতে থাকছে, সত্যিকারের আনন্দময় শিক্ষার এক পরিপূর্ণ পৃথিবী। যেমন, সব বইয়ে রয়েছে স্বতন্ত্র ইনডেক্স, যেখানে ক্লিক করে এক সেকেন্ডেই একজন শিক্ষার্থী চলে যেতে পারবে যেকোনো বিষয়ের যেকোনো চ্যাপ্টারে। একইসাথে ক্যামব্রিয়ানের সকল ক্যাম্পাস এখন সম্পূর্ণ ওয়াই-ফাই জোনভুক্ত। ফলে ক্যামব্রিয়ানকে এখন পরিপূর্ণভাবেই একটি ডিজিটাল ক্যাম্পাস বলা চলে। বিশেষকরে আলোকিত মানুষ তৈরির এই প্রতিষ্ঠানে রয়েছেন ছয় শতাধিক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। আর তারাই হচ্ছেন ক্যামব্রিয়ানের গর্বিত ফলাফল অর্জনের নেপথ্যের কারিগর। তাদের আন্তরিক, গঠনমূলক ও সৃজনশীল পাঠদানের ফলে ক্যামব্রিয়ানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। এদের অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে আছে, সকল একাডেমিক বইয়ের ডিজিটাল ভার্সন এবং বই, খাতা, কলমসহ সকল শিক্ষা উপকরণ ফ্রি। আছে কিস্তিতে ফি প্রদানের সুবিধা ও এককালীন ফি প্রদানে বিশেষ ডিসকাউন্টসহ ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা ও আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা। এদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে আছে স্মার্টবোর্ড ও প্রজেক্টরসহ সর্বাধুনিক সব শিক্ষা উপকরণ। বিশেষকরে ক্যাম্পাসে প্রায় অর্ধ লক্ষ পুস্তকে সমৃদ্ধ অনলাইন লাইব্রেরির পাশাপাশি আছে, ক্যামব্রিয়ান বুকস অ্যান্ড মোর নামক এক বৃহত্ লাইব্রেরি কাম বুক শপ। যেখানে চমত্কার পরিবেশে বসে বই পড়ার পাশাপাশি আছে কফি ও অন্যান্য ফুড গ্রহণের সুযোগসহ বাংলা ও ইংরেজি ভার্সনের সকল বোর্ড বই ও ইংরেজি মাধ্যমের বিদেশি একাডেমিক ও শিক্ষামূলক বিভিন্ন পাঠ্য, সহ-পাঠ্য ও উপন্যাস। মূল ক্যাম্পাস গুলশান সার্কেল-০২-এর পাশাপাশি ক্যামব্রিয়ান আছে মিরপুর পল্লবীতে, টঙ্গি ডাইভারশন রোড সংলগ্ন উত্তরা সেক্টর-০৯ এবং ৬-৭/এ ব্লক-বি, লালমাটিয়া ও ৩২৯/৮, দক্ষিণ যাত্রাবাড়ি এবং সেমন্তি টাওয়ার দক্ষিণ কেরাণীগঞ্জে। প্রতিষ্ঠানটি সম্পর্কে ০১৭২০৫৫৭১৮০/৯০/১০ এবং ৯৮৮১৩৫৫ এই নম্বরে কথা বলে বিস্তারিত জানা যাবে। ক্রমোন্নতি তথা ঈর্ষণীয় ফলাফলের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ক্যামব্রিয়ান। সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে বিজ্ঞানে একজন ব্যতীত সবাই পাস করেছেন। বাণিজ্য বিভাগেও সবাই পাস করেছেন। ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ০৫ পেয়েছে ১৫৪ জন। আর বিগত ফলাফল পরিসংখ্যান হচ্ছে, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় সর্বাধিক সাফল্যের ভিত্তিতে মেধা তালিকায় স্থান অর্জন। এসএসসিতেও একই চিত্র। আর মেধাতালিকায়- ২০০৮ সালে ২য়, ২০০৯ সালে তৃতীয় এবং ২০১০ সালে সম্মিলিত মেধা তালিকায় ১১তম এবং শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা বোর্ডে ১ম স্থান অর্জন করে।