পড়াশোনা
ফায়ারবাগ
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:২৮
যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে মোটামুটি সম্পৃক্ত এবং ফায়ারফক্স ব্যবহার করেন তাদের কাছে আমার মনে হয় ফায়ারবাগ একটি অতি জরুরি এডঅন। বিশেষ করে জাভা স্ক্রিপ্ট ডিভাগ, সিএসএস সমস্যা ঠিক করা ইত্যাদিতে এটি বেশ কাজে দেয়। বলা যায় এটি তাদের নিত্যদিনের সঙ্গী হতে পারবে। কিন্তু সমস্যা হয়েছিল ফায়ারফক্স৩-এর রিলিজ ক্যান্ডিডেট১-এর আপডেট করার পর এটি আর কাজ করত না। সম্প্রতি এটির নতুন বেটা ভার্সন ফায়ারফক্সের নতুন ভার্সনকে সাপোর্ট দিচ্ছে।
মজিলা ফায়ারফক্সে ফায়ারবাগ এডঅনটি ইন্সটল করেই দেখতে পাবেন যেকোনো ওয়েবের HTML, CSS, Javascript-এর কোডিং অংশ। এডঅনটি ডাইনলোড করতে :https://addons.mozilla.org/en-US/firefox/addon/firebug