জানার দুনিয়া
ফ্রেন্ডস লকার
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:২৮
মানুষের জীবন ক্ষণস্থায়ী। আর আজকাল তেমনই হয়ে গেছে ফেসবুকের প্রোফাইলের অবস্থাও। কে যে কখন হ্যাক করে, কখন যে ফেসবুক প্রোফাইলটা বল্ক করে দেয় কোনো গ্যারান্টি নেই। আর নিজের প্রোফাইল হারানো মানেই সকল বন্ধুদের হারানো। এমন পরিস্থিতিতে পড়ার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেওয়া। আর সেই সুবিধা দিতে রয়েছে ‘ফ্রেন্ডস লকার’। এখানে আপনি আপনার সকল বন্ধুদের নামসহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন। কখনও যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন। প্রোগ্রামটি ব্যবহার করার জন্য ভিজিট করুন :http : // apps . facebook. com / friends-locker/