পাংশায় ভেজাল গুড়ের কারখানা সিলগালা, ২৫০ মণ ধ্বংস

রাজবাড়ীর পাংশায় বৃহস্পতিবার ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এস সময় আড়াইশ মণ গুড় ধ্বংস এবং কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার তাপস কুমার পালের গুড় কারখানায় ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, পাংশা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ। 

আরও পড়ুন: বগুড়া-৬: সরর আওয়ামী লীগ, নীরব বিএনপি

এ সময় কারখানায় থাকা ২৫০ মণ গুড়, গুড়ে ব্যবহার করা বিভিন্ন প্রকার কেমিক্যাল জব্দ করা হয়। পরে জব্দ করা গুড় গুলো ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। 

ইত্তেফাক/অনি