মহাসেনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় শুকরিয়া
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২০
ঘূর্ণিঝড় মহাসেন থেকে রক্ষা করার জন্য সর্বশক্তিমান আলাহ্তায়ালার কাছে কৃতজ্ঞতা জানিয়ে গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে শুকরিয়া আদায় করে মোনাজাত করা হয়। একই সাথে গতকাল অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে দেশকে রক্ষা করার জন্য প্রাধানমন্ত্রী শেখ হাসিনা মহান আলাহতায়ালার কাছে গভীরভাবে কৃতজ্ঞতা জানান।