গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি জামায়াতের
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২০
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দলের সাতক্ষীরা জেলার সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মইনুল হক এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, মানবাধিকার, মানবতা ও মনুষত্বের প্রতি এ সরকারের সামান্যতম শ্রদ্ধাবোধ নেই। আলেমে দ্বীন মাওলানা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। বিবৃতিতে তিনি অধ্যাপক মইনুল হক, হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমাদসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মী ও ওলামায়ে কেরামকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।