পিকেএসএফের আজীবন সম্মাননা পেলেন ডেপুটি স্পিকার মীর শওকত আলী
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২০
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ২৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘পিএকেএসএফ উন্নয়ন মেলা ২০১৩’র সমাপনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মীর শওকত আলী। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পাঁচদিনব্যাপী মেলার সমাপনীর দিনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ক্ষুদ্র ঋণ বিশ্বের বিভিন্ন দেশে চালু হলেও সাফল্যের মুখ দেখেনি। বাংলাদেশই এক্ষেত্রে সবচেয়ে সফল।