পদ্মা সেতু দুর্নীতি প্রসঙ্গে দুই প্রকৌশলীকে ফের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২১
পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় অধিকতর তদন্তের স্বার্থে দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহসপতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান এবং এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের সিনিয়র উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করেন। গত ১৩ মে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে তলব করা হয়েছিল।
দুদক সূত্র জানা গেছে, একই সঙ্গে জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই মজিবুর রহমান চৌধুরীকে (নিক্সন চৌধুরী) তলব করা হলেও তিনি উপস্থিত হননি।
এর আগে পদ্মা সেতু দুর্নীতির অনুসন্ধানকালে ওই দুই প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়া নিক্সন চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করা হয় দুই বার।