আজকের অনুষ্ঠান
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২১:২২
শনিবার
বেঙ্গল ফাউন্ডেশনঃ হামিদুর রাহমান পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা, বেঙ্গল শিল্পালয়।
বাংলাদেশ শিল্প সাহিত্য সাংস্কৃতিক পরিষদঃ শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫১তম ও বিচারপতি সৈয়দ মাহবুব মুর্শেদের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি।
মৈত্রী থিয়েটার ঃ সংগঠনের ২৩ বছর পূর্তি উপলক্ষে নাটকের প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
গ্যালারি চিত্রকঃ মোহাম্মদ নাজমুল হক বাপ্পির একক চিত্র প্রদর্শনী উদ্বোধন, সন্ধ্যা ৬টা, বাড়ি-৪,রাস্তা - ৬ ,ধানমন্ডি।
বাংলাদেশ জাতীয় জাদুঘরঃ আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে শোভাযাত্রা,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৯টা, জাদুঘর প্রাঙ্গণ।
বাংলাদেশ শান্তি পরিষদঃ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ৯টা, বাংলাদেশ শিশু একাডেমী।
সুইড বাংলাদেশঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১১টা, ৪/এ, স্কাটন গার্ডেন।