পেসারদের দাপটে এগিয়ে ব্ল্যাকক্যাপসা

টিম সাউদি এবং নেইল ওয়াগনারের দুর্দান্ত বোলিংয়ে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সফরকারি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছে ২৩২ রানে। তবে ইনিংসের শুরুতেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ডও। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩২/২। উইকেটে আছেন রস টেলর এবং কেন উইলিয়ামসন।