তৃতীয় বিভাগ ক্রিকেট

তৃতীয় বিভাগ ক্রিকেটে গতকাল শুক্রবার জয় পেয়েছে সিনহা টেক্সটাইল স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও আল রশিদ ক্রিকেট ক্লাব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিনহা টেক্সটাইল স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে সোনার বাংলা ক্রীড়া চক্রকে হারিয়েছে। ফতুল্লা স্টেডিয়ামে আজাদ বয়েজ ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বিডি পুলিশ ক্রিকেট দলকে ৩১ রানে পরাজিত করেছে আল রশিদ ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব ও ঢাকা রয়েল ক্রিকেটার্সের মধ্যকার দিনের অন্য ম্যাচটি আউটফিল্ড ভেজা থাকার কারণে পরিত্যক্ত হয়। তাই উভয়ই একটি করে পয়েন্ট অর্জন করে।