শায়েস্তাগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের  দিকে ঢাকা-সিলেট মহাসড়কের  ওলিপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাকচালক মোশাররফ হোসেন (৪০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে। ওলিপুর রেলক্রসিংয়ের গেইটম্যান মোঃ জাকির জানান, ওই সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক ওলিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সকল ট্রেন শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এক ঘণ্টা আটকা পড়ে।

আরও পড়ুনঃ মামলা দেওয়ায় এবং পুলিশ তৎপর না হওয়ায় বৃদ্ধার বসতঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘাটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাওয়ার পথে অলিপুরে পৌঁছা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোশাররফ হোসেন মারা যান।

ইত্তেফাক/নূহু