এএমডি সিপিইউ

এএমডি ব্র্যান্ডের ৮ কোর সিরিজের সর্বশেষ সংযোজন এফএক্স-৮৩৫০ এবং এফএক্স-৮৩২০ সিপিইউ দুটি বাজারজাত করছে ইউসিসি। ১৬ এমবি ক্যাশ মেমোরির এই সিপিইউগুলো ব্ল্যাক এডিশন নামেই পরিচিত। সিপিইউ দুইটির প্রসেসর স্পিড যথাক্রমে ৪ ও ৩.৫ গিগাহার্জ। উভয়টিই টার্বো মোডে আরও বেশি গতি সমর্থন করে। ১২৫ ওয়াটের প্রসেসর দুইটিতে ব্যবহার করা হয়েছে পাইল ড্রাইভ মাইক্রো আর্কিটেকচার প্রযুক্তি। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।