কিস্তিতে কিয়োসেরা প্রিন্টার

লিবরা কম্পিউটার এইড বাজারে এনেছে কিয়োসেরা ব্র্যান্ডের এফএস১৩২০ডি মডেলের মনো লেজার প্রিন্টার। এর প্রিন্টের গতি ৩৫ পিপিএম, মেমোরি ৩২এমবি, রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই, টোনার লাইফ ৭,২০০ পেজ। ডুপ্লেক্স ফিচারের এই প্রিন্টারের মূল্য ৪৫,০০০ টাকা। তবে এটি ৭,৫০০ টাকার ছয়টি সমান কিস্তিতে কেনার সুযোগ রয়েছে। ফোন :৮১১২৮৮১, ৮১৫৪৪০৩।