মাঠে গড়ানো নিয়েও সমস্যায় বিসিবি

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত হলেও এবার বৃষ্টির কারণে খেলতে অস্বীকৃতি জানায় ফোরাম। গত বুধবার জেলা ও বিভাগীয় ফোরাম বিসিবির কাছে চিঠি দিয়ে টুর্নামেন্ট পেছানোর দাবি জানায়। এ কারণে গত বৃহস্পতিবার বিসিবি প্রতিটি জেলাকে চিঠি দিয়ে জানতে চায় ফোরামের এই চিঠির সাথে তারা একমত কিনা। ৃ  ক্লাবগুলোর বেঁকে বসার কারণে দেশের অন্যতম জমজমাট ক্রিকেট আসর প্রিমিয়ার লিগ শুরু করা যাচ্ছে না। যেন এটাই যথেষ্ঠ নয়, তাই এবার সংকট দেখা দিতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়েও। কেননা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম বেঁকে বসায় চলতি মৌসুমের জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করাটাও এখন হুমকির মুখে। গত ৯ মার্চ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা থাকলেও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সময়ে এ প্রতিযোগিতা শুরু করতে পারেনি। এ জন্য অবশ্য বিসিবি ও ক্রীড়া সংস্থাগুলো দায়ী করছে একে অপরকে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের দাবি মেনে নেয়ার পরও ক্রিকেট চ্যাম্পিয়নশিপে খেলতে অপারগতা প্রকাশ করেছে তারা। ১৭ মে থেকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। এখন ২৫ মে থেকে টুর্নামেন্ট শুরু করতে চাচ্ছে বিসিবি। তবে নতুন এই সময়সীমা নিয়েও বিপাকে রয়েছে বিসিবি। ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত হলেও এবার বৃষ্টির কারণে খেলতে অস্বীকৃতি জানায় ফোরাম। গত বুধবার জেলা ও বিভাগীয় ফোরাম বিসিবির কাছে চিঠি দিয়ে টুর্নামেন্ট পেছানোর দাবি জানায়। এ কারণে গত বৃহস্পতিবার বিসিবি প্রতিটি জেলাকে চিঠি দিয়ে জানতে চায় ফোরামের এই চিঠির সাথে তারা একমত কিনা। গতবারের রানার্সআপ ঢাকা জেলার ম্যানেজার ও ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক আলি হোসেন বললেন, ‘আমাদের কাছে বিসিবি চিঠি দিয়ে জানিয়েছে আমরা খেলতে রাজি কিনা। আমরা তাতে সম্মতি দিয়েছি। আমার জানামতে, অনেক জেলাই তাদের খেলার পক্ষে সায় দিয়েছে’। ফোরামের দাবি, বৃষ্টির কারণে অনেক জেলার মাঠ পানিতে তলিয়ে গেছে। অনেক জেলার মাঠ ভেজা, খেলার অনুপোযোগী। তাই খেলাটা যেন আরো পিছিয়ে দেয়া হয়। ফোরামের অন্যতম সদস্য দেওয়ান আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এ প্রসঙ্গে বলেন, আমরা খেলা না হওয়ার পক্ষে নয়। শুধু বৃষ্টির কারণে কয়েকদিন পেছাতে বলেছি। কিন্তু বিসিবি এরমধ্যে চিঠি চালাচালি করে ফেলেছে।’ জানা গেছে বোর্ড তাদের এই অনুরোধ রাখবে না। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানকে না পাওয়া গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক কর্মকর্তা বলেন, ‘ফোরাম যাই বলবে তাই কি বোর্ড মানবে? বৃষ্টি তো এখন হবেই, তাই বলে খেলা তো বন্ধ করা যাবে না’। জানা গেছে, বৃষ্টির মধ্যে খেলা শুরু হলে বোর্ডের কাছে আর্থিক সহায়তা চাইবে জেলা ও বিভাগীয় ফোরাম। প্রিমিয়ার ক্রিকেট লিগ বৃষ্টির মধ্যে শুরু করার কারণে ক্লাবগুলো বোর্ডের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে যাচ্ছে বলে জেলা ও বিভাগীয় ফোরামও একই দাবি তুলেছে। যদিও এ ব্যাপারে বোর্ড এখনো সাড়া দেয়নি। বিসিবির বার্ষিক সূচি অনুযায়ী ৯ মার্চ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফোরাম নতুন ফরম্যাটে খেলতে অস্বীকৃতি জানায়। বিসিবি সভাপতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা করে পুরানো ফরম্যাটে খেলা শুরু করতে ঐকমত্যে পৌঁছান। সব জটিলতা শেষে ১৭ মে থেকে ফের শুরু হওয়ার কথা ছিল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এর মধ্যেই গত বুধবার ফোরামের কাছ থেকে চিঠিটি পেয়ে নতুন জটিলতায় পড়ে ক্রিকেট বোর্ড।