শ্রীশান্থের মোবাইল
ও ল্যাপটপ জব্দ
করলো পুলিশ
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৩
আইপিএলের ষষ্ঠ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হওয়া ভারতীয় ও রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্থ, চান্ডিলা ও চাভানকে গতকাল শনিবার দ্বিতীয়বারের মত জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি¬ পুলিশ। অপরদিকে শ্রীশান্থ ও জুয়াড়ি জিজু জনার্ধনের মোবাইল, ল্যাপটপ, ডাটা কার্ড ও ব্যক্তিগত কিছু সরজ্ঞাম আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল সন্ধ্যায় অপরাধ বিষয়ক জয়েন্ট পুলিশ কমিশনার হিমাংশু রয় এ কথা জানান।
আইপিএলের এবারের আসরের বেশ কিছু ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় রাজস্থান রয়্যালসের এই তিন ক্রিকেটারকে গত বৃহস্পতিবার আটক করে দিল্লি¬ পুলিশ। এরপর শুক্রবার প্রথমবারের তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রমাণও পায়¬ পুলিশ কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত তিন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে দক্ষিণ মুম্বাইয়ের একটি পাচ তারকা হোটেল থেকে শ্রীশান্থ ও জুয়াড়ি জিজু জনার্ধনের মোবাইল, ল্যাপটপ, ডাটা কার্ড ও ব্যক্তিগত কিছু সরঞ্জাম আটক করেছে মুম্বাই পুলিশ। এ ব্যাপারে হিমাংশু রয় বলেন, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছি। সেখানেও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। তাই তাদের রুম থেকে মোবাইল, ল্যাপটপ, ডাটা কার্ডসহ আরও অনেক কাগজপত্র সংগ্রহ করেছি আমরা। এখান থেকেও বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। ৩৩টি মোবাইল ফোনের মাধ্যমে তারা জুয়াড়িদের সাথে কনফারেন্স করেছে। সবকিছু জব্দ করা হয়েছে।’
এদিকে দীর্ঘদিনের প্রেমিকার সাথেই আগামী ২ জুন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল চাভানের। তবে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তা আর হচ্ছে না। চাভানের বড় ভাই এ বিষয়ে বলেন, ‘সবকিছুই এলোমেলো হয়ে গেছে। আমরা সবাই খুবই হতাশ।’
চাভানের বিয়ের কথা পাকাপাকি থাকলেও, শ্রীশান্থের বিয়ে নিয়ে আলোচনাতেই ছিল তার ও কনের পরিবার। সেই মোতাবেক ভারতীয় দলের সাবেক খেলোয়াড়টির পরিবার থেকে জানানোও হয়—আগামী সেপ্টেম্বরে শ্রীশান্থের বিয়ের আয়োজন করার কথাবার্তা চলছিল। তবে এখন সবকিছুই ভেস্তে গেছে
আবারো জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে তিন ক্রিকেটারকে
আইপিএলের ষষ্ঠ আসরে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ভারতীয় ও রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্থ, চান্ডিলা ও চাভানকে দ্বিতীয়বারের মত জিজ্ঞাসাবাদ করছে দিল্লি¬ পুলিশ। জিজ্ঞাসাবাদের বিষয়টি গতকাল শনিবার নিশ্চিত করেন দিল্লি¬ পুলিশের প্রধান কমিশনার এসএন শ্রীবাস্তব।
আইপিএলের ষষ্ঠ আসরে বেশকিছু ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠে রাজস্থান রয়্যালসের এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার এই খেলোয়াড়দের আটক করে দিল্লি¬ পুলিশ। এরপর শুক্রবার প্রথমবারের মত তাদের জিজ্ঞাসাবাদও করে বেশকিছু প্রমাণও পায় পুলিশ কর্মকর্তারা। তবে স্পট ফিক্সিংয়ের অভিযোগের ব্যাপারে আরও প্রমাণ পাবার জন্যই দ্বিতীয়বারের মত আবারো তিন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি¬ পুলিশ।
-বাসস