মহিলা অ্যাথলেটিক্স ক্যাম্পের জন্য ১৭জন মনোনীত

আগামী ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহিলা অ্যাথলেটিকস প্রশিক্ষণ ক্যাম্প ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পের জন্য বিভিন্ন জেলা থেকে ১৭জন অ্যাথলিটকে বাছাই করা হয়েছে। বাছাইকৃতদের আগামী ২৩ মে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অফিসে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অ্যাথলিটরা হলেন : তিন্নী হাসান সুইটি (যশোর), চামেলী আকতার (গাইবান্ধা), আইরিন সুলতানা (নোয়াখালী), ফাতেমা আক্তার (কিশোরগঞ্জ), রনি ভৌমিক (যশোর), নিলুফা ইয়াসমিন (ময়মনসিংহ), মিনারা আক্তার (নোয়াখালী), মাহিনুর আক্তার (ভোলা), খাদিজাতুন নাম্মী (নোয়াখালী), রিক্তা আক্তার (রাজবাড়ী), সালমা আক্তার (নেত্রকোনা), হাসিনা খাতুন (দিনাজপুর), তাহিহা আক্তার প্রিয়া (নোয়াখালী), নাসরিন সুলতানা (ময়মনসিংহ), সোহেলী আক্তার (রাজবাড়ী), মিনা খাতুন (কুড়িগ্রাম), শামসুন নাহার (মাদারীপুর)।—বাসস