মেহেরপুর প্রীতি ক্রিকেট ম্যাচে

গতকাল শনিবার মেহেরপুর সদর উপজেলা মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুগিন্দা একাদশের সাথে মোমিনপুর একাদশ এর প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচে টসে জিতে মোমিনপুর একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে। জবাবে যুগিন্দা একাদশ ৯৩ রানে অল আউট হয়ে যায়। ৪০ রানে মোমিনপুর জয়লাভ করে। মোমিনপুরের জনি সর্বোচ্চ ৫০ রান করে।