প্র জ ন্ম স ং বা দ
ফ্যাশন ম্যাগাজিন আইকন
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:২৪
বিভিন্ন বিষয়ের ম্যাগাজিনগুলোর মধ্যে শিশু-কিশোরদের নিয়ে ম্যাগাজিনগুলোও বেশ প্রাধান্য পায় পাঠকমহলে। তেমনই একটি ম্যাগাজিন হলো, ‘টিন ভোগ’। এটা মূলত ‘ভোগ’ ম্যাগাজিনেরই অংশ। টিনেজ কিশোরীদের নিয়ে এ ম্যাগাজিনটি বের হয়। আমেরিকান এ ম্যাগাজিনটি ফোকাস করে ফ্যাশন ও টিন সেলিব্রেটিদের এবং সেই সাথে উত্সাহ জোগায় লেটেস্ট বিনোদনমূলক সব কর্মকাণ্ডে। ফিচার স্টোরি থাকে এখানে। সব মিলিয়ে বলা যায়, টিনেজদের আকর্ষণের অনেক বড় উত্স এ ম্যাগাজিন। ম্যাগাজিনটি ছোট বইয়ের আকারে বের হয়। বলা চলে, এ ম্যাগাজিনের ফ্লেক্সিবিলিটির কারণেই অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এটি। রিডার্স ডাইজেস্ট সাইজের ম্যাগাজিন এটি। ম্যাগাজিনটির সংস্করণ বের হয় আমেরিকার নিউ ইয়র্ক থেকে। এক কথায় এ ম্যাগাজিনে যত আলোচনা, গল্প কিংবা সাক্ষাত্কার থাকে সব টিনেজদের নিয়ে। পুরোপুরি ভোগ ম্যাগাজিনের ধাঁচে হলেও এর নিজস্ব কিছু বৈশিষ্ট্যের কারণে তা পাঠকমহলে জনপ্রিয়। বিশেষ করে টিনেজদের নিয়ে তথ্যগুলো অনেকটা সত্যের সাথে মিলিয়ে লেখা হয়। এই সাইটটির অনলাইন ভার্সন অনেকাংশে ভোগ ম্যাগাজিনের সাথে মিল রেখে করা। এখানে টিনেজদের বিভিন্ন সমস্যার কথাও উল্লেখ থাকে, সেই সাথে থাকে সমস্যা সমাধানের পরামর্শও। ম্যাগাজিন শুরুর প্রথম এক বছর হলিউডের সব তরুণ শিল্পীদের নিয়ে অলোচনা ছিল। অনেকটা টিন ভোগ হলিউড পার্টির মতো। এ ম্যাগাজিনের উদ্যোক্তা একজন গায়িকা। তিনি অপেরা শোতে গান করেন। মূলত নিউজিল্যান্ডের বাসিন্দা। তিনি সপার্নো গান করেন। ইউরোপের বিভিন্ন রেগুলার কনসার্টের সাথেও তিনি জড়িত। তিনি তার পড়াশোনা জার্মানিতে শেষ করেন। সেখান থেকে রোটারি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ পান। এরপর পড়তে যান লন্ডনে। সেখান থেকে ২০০৫ সালে আমেরিকাতে আসেন এবং সে সময় থেকেই ঢুকে পড়েন মিডিয়া জগতে।