প্র জ ন্ম স ং বা দ

বারবারা লিঞ্চ ও তার রেস্টুরেন্ট

রেস্টুরেন্ট নিয়ে ব্যবসা করবেন এমন কোনো ইচ্ছাই তার ছিল না। বরং অন্যভাবে বলা যায়, সে কখনই ভাবেনি তাকে রেস্টুরেন্টের ব্যবসায় নামতে হবে। কিন্তু বর্তমানে তিনি এই ব্যবসায় অন্যতম একজন, নিঃসন্দেহে তা বলে দেওয়া যায়। লিঞ্চের জন্ম ও বেড়ে ওঠা বোস্টন শহরের পূর্ব দিকের এক গ্রামে। তাকে আইরিশ বলা যায়। তার শৈশবের স্মৃতিগুলো অন্য সব সাধারণ মানুষদের থেকে আলাদা কারণ তার প্রতিবেশীদের ভেতর বেশিরভাগই ছিল পলিটেশিয়ান ও মাফিয়া ডন। ক্যারিয়ারের শুরুটা তার অনেক ছোট বয়সেই। সে প্রথমবারের মতো কুকি অর্থাত্ বিস্কুট তৈরি করে মাত্র ১৩ বছর বয়সে। তখন তিনি চার্চের ফাদারের জন্য এ কাজ করত এবং সেখান থেকে কিছু আয়ও হতো। প্রায় ২ বছরের মতো তিনি চার্চের ফাদারের জন্য রান্না করেন। তার প্রিয় রান্নার আইটেম ছিল সসেজ ও অনিয়ন রেসিপি।উল্লেখ্য, ২০০৪ সাল, ক্যাটারিং সার্ভিসে কাজ শুরু করেন। এর ২ বছর পর, ২০০৬ সালে এসে তিনি নিজের জন্য একটি দোকান নিতে পারেন। নাম দেন ‘কুকবুক স্টোর’। সেখানে খাবার পরিবেশনার পাশাপাশি রান্নার প্রশিক্ষণও দেওয়া হয়।