৫ জন ভিনদেশি

তরুণ প্রতিভা

জ্যা ক র ব্লগিংয়ের জগতের একটি আলোচিত নাম হলো জ্যাকর। তার ব্লগিংয়ের প্রেক্ষাপট হলো ডিজাইনিং। বলা যায়, তিনি ‘জাস্ট ক্রিয়েটিভ ডিজাইন’ নামের ব্লগের উদ্যোক্তা। তিনি পেশায় একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। বিশাল এক পোর্টফোলিও নিয়ে ঘুরে বেড়ান। এই সাইট সেই সাইটে ঘুরে ঘুরে কাজ করে বেড়াতে হয় তাকে। তবে তিনি পারমানেন্টলি কাজ করেন অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত ডিজাইনিং কোম্পানিতে। কিন্তু তার চিন্তাচেতনায় ক্রিয়েটিভিটি। তিনি ওয়াশিংটনের সেইন্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পাঠ শেষ করেন। সেখানে তিনি গ্রাফিক্স নিয়ে পড়াশোনার সময় বেশ আলোড়ন তুলেছিলেন। সেখানে তিনি সর্বোচ্চ স্কোরকারীর পুরস্কার পেয়েছিলেন। প্যা ট্রি সি য়া বিশ্বের নামকরা সফল ইন্টেরিয়র ডিজাইনারদের তালিকা প্রকাশ করা হলে সেই তালিকায় অবশ্যই স্থান পাবেন প্যাট্রিসিয়া। সৌন্দর্য ধরে রাখার বিষয়ে তার জুড়ি নেই। তবে এ সৌন্দর্য শুধু তার মনের নয়, মনের বাইরে গিয়ে চারপাশকে সুন্দর রাখার একটি অন্যরকম চেষ্টা। লিভিং অ্যান্ড ওয়ার্কিং এনভাইরনমেন্ট নিয়ে কাজ করেন, এককথায় একজন ইন্টেরিয়র ডিজাইনার তিনি। পরিচিতির দিক দিয়ে অন্যসব ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে তার পার্থক্য হল, তার কাজের মধ্যে সব সময় একটি অন্য রকম স্বাদ পাওয়া যায়। তিনি ২০১১ সালে ইন্টেরিয়র ডিজাইনিংয়ে স্টুডেন্ট অব দ্য ইয়ার হয়েছিলেন। ভে নে সা ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন তিনি অন্যসব ছেলেমেয়েদের থেকে অনেকটা আগেই। আর সেসময় থেকেই তিনি ভাবতেন, পরিবেশ বিদ্যার উপর ডিগ্রি নেবেন। কিন্তু মায়ের সাথে ফটোগ্রাফি নিয়ে জড়িয়ে গিয়ে তিনি অনুধাবন করেন, এই পেশাটিই তাকে টানে বেশি। ব্যস শুরু হয়ে গেল তার ফটোগ্রাফির পথে যাত্রা। অন্যসব চিন্তা বাদ দিয়ে তিনি ওয়েডিং ফটোগ্রাফিকেই তার ক্যারিয়ারের ব্রেক হিসেবে বেছে নেন। তরুণ এই প্রতিভাবান ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে তার ইউনিভার্সিটিতে বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন। বর্তমানে তিনি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়ে কাজ করছেন। ডে নি স ১৯৮২ সালের মার্চ মাসের ২৪ তারিখে সিঙ্গাপুরে তার জন্ম। তার বাবা জার্মান এবং তার মা চীনা। তার জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতেই। শৈশবও কাটে সেখানেই। এরপর তারা সপরিবারে সিঙ্গাপুরে চলে আসেন। তিনি পড়াশোনা করেন সিঙ্গাপুরেরই একটা জার্মান ইন্টারন্যাশনাল স্কুলে। মাত্র ১৩ বছর বয়স থেকেই তিনি মডেলিংয়ের সাথে জড়িয়ে পড়েন। তিনি প্রথম একবার এক শপিং মলে হঠাত্ করে মডেলিং করার অফার পান। এরপর একটা মডেলিং এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন। তিনি ফ্যাশন নিয়েই পড়াশোনা করেন এবং সর্ব কনিষ্ঠ ফ্যাশন আইকোন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ম্যা থি উ সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ায় জন্ম তার। তরুণ ওয়ার্ডপ্রেস ডিজাইনার ম্যাথউ। মাত্র ২৭ বছর বয়স তার, অথচ এরই মধ্যে অনেক বড় বড় দায়িত্ব তার ঘাড়ে চেপে বসেছে। অবশ্য এসব দায়িত্ব তিনিই নিয়েছেন। ২০০২ সাল থেকে ব্যাপারটি শুরু হয়। এবং এখনও জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি ও তার কাজ। পরিষ্কার করে বলতে গেলে তিনি একজন সফটওয়্যার ডিজাইনার, তার সবচেয়ে ইফেকটিভ সফটওয়্যারটি হলো ‘ওয়ার্ডপ্রেস’, যা দুনিয়াজুড়ে বিখ্যাত। তিনি ওয়ার্ডপ্রেসের জনক হিসেবে পরিচিত। এ ছাড়াও তিনি টাইমসের হিসেবে ২৫ জন ইনফ্লুয়েনসিয়াল মানুষদের তালিকায় আসেন। অথচ এ সময় তিনি ছিলেন ছাত্র।