ইংল্যান্ডের জয়

স্টুয়ার্ট ব্রডের অসাধারণ বোলিয়ে গতকাল রবিবার ইংল্যান্ড লর্ডস টেস্টের চতুর্থ দিনেই নাটকীয়ভাবে ১৭০ রানের বিশাল জয় তুলে নিয়েছে। ফলে দুই টেস্টের সিরিজে ইংল্যান্ড এখন ১-০ তে এগিয়ে গেল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাল ৬৮ রানে অলআউট হয়ে যায়। ব্রড দ্বিতীয় ইনিংসে ৪৪ রান দিয়ে সাত উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কারটিও পেয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ২৪ মে হেডিংলিতে শুরু হবে।