হার্ট ভালো রাখতে
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৮:৫৩
গবেষণায় দেখা গেছে পূর্ণবয়স্কদের হূদযন্ত্রের ওজন মাত্র ১৫ আউন্স। কিন্তু প্রতি ঘণ্টায় পাম্প করে প্রায় ৭৪ গ্যালন রক্ত। প্রাচীন মিসরীয়রা হূদযন্ত্রকে দেখতেন মানব শরীরের এমন এক অংশ হিসেবে, যা পাখাওয়ালা গোবরে পোকায় সওয়ার হয়ে উঠে যেত আকাশে, স্বর্গের সীমানায়। গ্রিক লোকজন একে দেখতেন শরীরের সাহস ও আনুগত্যের কেন্দ্র হিসেবে। হূিপণ্ডকে শক্তিশালী ও সুস্থ রাখতে কিছু টিপস রইল পাঠকদের জন্য।
সক্রিয় হন, সচল হন :প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করলে কমানো যায় হূদরোগের ঝুঁকি।
নিয়ন্ত্রণ করুন কোলেস্টেরল :কোলেস্টেরল মান ২০০ মিলিগ্রাম বা ডেসিলিটার বা এর বেশি হলে উচ্চঝুঁকি শ্রেণীতে ওঠা গেল আর সে জন্য এখনই কর্মোদ্যোগ প্রয়োজন। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনার জন্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ হলো স্ক্রিনিং করা, লো-কোলেস্টেরল, কম ম্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাটমুক্ত খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, দৈহিক ব্যায়াম করা।
সুমিত আহার :নানা রকম ফলফলাদি ও সবজি খেলে ওজন নিয়ন্ত্রণ সহজ হবে, রক্তচাপও নিয়ন্ত্রণে রাখা যাবে। অপরিশোধিত দানাদার শস্য, ঢেঁকিছাঁটা চাল, আটা এসবে থাকে আঁশ, যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সপ্তাহে অন্তত তিন দিন মাছ খেতে হবে। কচি মোরগ ও চামড়া ছাড়ানো পোলট্রি পছন্দ করুন। আর ঘি, মাখন, ম্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্সফ্যাট যোগ না করে এদের রান্না করুন। চর্বিমুক্ত ও লো ফ্যাট দুগ্ধজাত দ্রব্য খাবেন। যেসব খাবারে আংশিক হাইড্রোজিনেটেড উদ্ভিজ্জ তেল আছে, সেসব খাবার পরিহার করলে ট্রান্সফ্যাট এড়ানো যায়। প্রতিদিন ৩০০ মিলিগ্রামের কম কোলেস্টেরল গ্রহণ করুন। খুব কম লবণ বা লবণ ছাড়া খাবার তৈরি করুন।
রক্তচাপ ব্যবস্থাপনা :হূদরোগের একক সবচেয়ে তাত্পর্যপূর্ণ ঝুঁকি উপাদান হলো ‘উচ্চরক্তচাপ’। ওষুধ প্রয়োগ না করেও জীবন চলনে কিছু পরিবর্তন কমাতে পারে রক্তচাপ :হূদস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, নিয়মিত শরীরচর্চা উপভোগ করা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, চাপ মোকাবিলা, মদ্যপান ও ধূমপান বর্জন।
ওজন হ্রাস করা :বেশি ওজন বা স্থূল হলে সফলভাবে ওজন হ্রাস করতে পারলে এবং একে কম ওজন রাখতে পারলে, হার্টের রোগের ঝুঁকি হ্রাস পায়।
কমান রক্তের সুগার :আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হূদরোগের ছয়টি নিয়ন্ত্রণসাধ্য প্রধান ছয়টি ঝুঁকির অন্যতম বিবেচনা করে। বস্তুত পূর্ণবয়স্ক ডায়াবেটিক রোগীর, ডায়াবেটিস নেই এমন লোকের চেয়ে, হার্টের রোগ বা স্ট্রোকের আশঙ্কা দুই থেকে চার গুণ বেশি।
ধূমপান বর্জন :ধূমপান নিজেই করোনারি হূদরোগের ঝুঁকি অনেক বাড়ায়। ধূমপান করলে শরীরচর্চার জন্য শরীরের সহনশক্তি কমে, রক্তের জমাটবাঁধার প্রবণতা বাড়ে। এটি কমায় রক্তের এইচডিএল (হূদহিতকর কোলেস্টেরল)। ধূমপানে শরীরের প্রান্তদেশের ধমনীর রোগের ঝুঁকিও বাড়ায়, বাড়ায় এন্ডটিক এনুরিজমের ঝুঁকি। বাইপাস সার্জারির পর পুনরায় করোনারি হূদরোগ হওয়ার ঝুঁকি বাড়ে ধূমপানে।
মডেল আইরিন ছবি দীপঙ্কর দীপু