অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করি

এখন নতুন প্রজম্মের একমাত্র চাহিদা ল্যাপটপ। এ ছাড়া বাংলাদেশের বাজারে এ সময়ের সবচেয়ে আলোচিত প্রযুক্তি পণ্যের নাম ল্যাপটপ। বহনের সুবিধা থাকায় এই পণ্যটি একজন প্রযুক্তি মনস্ক মানুষের জীবনযাপন অনেকটাই সহজ করে দেয়। তাই আজকাল একজন আধুনিক মানুষের একটি ল্যাপটপ না থাকলেই নয়। কয়েক বছর আগেও ল্যাপটপ ছিল সাধারণের নাগালের একেবারে বাইরে। সম্প্রতি বাজারে কম মূল্যে বেশ কিছু ভালো ব্র্যান্ডের ল্যাপটপ এসেছে। ব্যবহার বাড়ার সাথে সাথে সমস্যাও রয়েছে, বেশিক্ষণ ল্যাপটপ ব্যবহারের ফলে চোখে চাপ পড়ে। এই ব্যাপারটি নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ুআমাদের মধ্যে অনেকেই কাজের সুবিধার্থে ল্যাপটপ ব্যবহার করি। সহজে বহনযোগ্য এই ডিভাইসটির ব্যবহারে যেমন ভালো দিক রয়েছে তেমনি অতিরিক্ত ব্যবহারের ফলে দেখা দেয় নানা ধরনের সমস্যা। এ কারণে একটানা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা উচিত না। সমস্যাগুলো : আমরা একটানা কম্পিউটার ব্যবহার করি। গবেষকরা বলছেন, একটানা দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যা মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলার ঝুঁকি বাড়ায়। সুইডেনের ইউনিভার্সিটি অব গুটেনবার্গের গবেষক সারা থমি বলেন, ‘প্রযুক্তির এ সময় স্বাস্থ্য ঠিক রাখতে হলে এর স্বাস্থ্যকর ব্যবহার জানতে হবে।’ কম্পিউটার ব্যবহারকারীদের ওপর চালানো একটি গবেষণায় মজার কিছু তথ্য বেরিয়ে আসে। গবেষকদের দুটি দলে ভাগ করেন তিনি। প্রথম দলটি অতিরিক্ত কম্পিউটার ব্যবহারকারী এবং দ্বিতীয় দলটি স্বাভাবিক ব্যবহারকারীদের পর্যবেক্ষণ করে। জানা যায়, প্রায় এক বছর পর্যবেক্ষণের পর দেখা যায়, যারা অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করেন তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে আর এ সংখ্যা তরুণদের মধ্যেই বেশি। তিনি জানান, যারা কম্পিউটার ব্যবহার করেন, তাদের অনিদ্রা দেখা দেয় এবং তারা বিষণ্নতায় ভোগেন। যারা রাত জেগে একটানা দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করেন, তাদের রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ জনগণকে সতর্ক করার ওপর গুরুত্ব আরোপ করেন গবেষকরা। ল্যাপটপ কেনার পর ব্যবহারের পাশাপাশি আমাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত, তাতে ল্যাপটপ যেমন বেশিদিন ব্যবহার করা সম্ভব তেমনি স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়বে না। ল্যাপটপ কেনার পর ল্যাপটপ ব্যবহারে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। এগুলো হলো—  ল্যাপটপ বেশিক্ষণ কোলের উপর রেখে ব্যবহার করা উচিত নয়। বেশ কিছুদিন আগে একদল গবেষক ল্যাপটপ ব্যবহারকারীদের মাঝে এক জরিপ চালিয়ে দেখেছেন, যারা কোলের উপর রেখে টানা অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।  দাম একটু বেশি হলেও ল্যাপটপ বহনে ল্যাপটপের জন্য বিশেষভাবে তৈরি ব্যাগ ব্যবহার করুন। এসব ব্যাগ ল্যাপটপকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া ভ্রমণে ল্যাপটপ বহন করার জন্য কাঁধে ঝুলানোর সুবিধাযুক্ত (অনেকটা স্কুল ব্যাগের মতো) ব্যাগ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বহনে সুবিধার পাশাপাশি আরেকটি সুবিধা হলো বাইরে থেকে বোঝাই যাবে না যে আপনি ল্যাপটপ বহন করছেন। তাই ছিনতাইকারীর দৃষ্টি থেকে রক্ষা পেতে পারেন।  ল্যাপটপে বিল্ট-ইন কিছু ডিভাইস আছে যেমন—ব্লু-টুথ, ওয়াই-ফাই, ইনফ্রারেড ইত্যাদি। প্রয়োজন না থাকলে ল্যাপটপ ব্যবহারের সময় এসব ডিভাইস বন্ধ করে রাখুন। এতে ব্যাটারির শক্তি খরচ কম হবে।  ডিসপ্লে সেটিংস থেকে বিভিন্ন অতিরিক্ত ফিচার যেমন—ClearType fonts, fade effects ইত্যাদি বন্ধ করে রাখুন। ফলে শক্তি খরচ কিছুটা কম হবে।  ল্যাপটপে গেম খেলা বা কোন কিছু টাইপ করার জন্য এক্সটার্নাল কি-বোর্ড এবং মাউস ব্যবহার করুন। কারণ, এসব ক্ষেত্রে বেশি ব্যবহারে ল্যাপটপের টাচ প্যাড এবং কি-বোর্ডের আয়ু কমে যাবে। মডেল দীপ ও শিমু ছবি দীপঙ্কর দীপু