সামার স্যান্ডেল
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৮:৫৫
এই সময়ে রোদের তেজটা একটু বেশিই। অসহ্য গরমে অতিষ্ঠ জীবন। তাই সবাই খোঁজে স্বস্তি। বিশেষ করে পায়ের স্বস্তির জন্য চাই নান্দনিক ডিজাইনের স্যান্ডেল। যা পায়ে দিয়ে আপনি আরামের সাথে বাইরে বের হতে পারেন। সেই স্বস্তির জন্যই নান্দনিক ডিজাইনের সামার স্যান্ডেল নিয়ে বিশেষ আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন সাফাওয়াত খান সাফু
একটা সময় ছিল ছেলেরা ফ্যাশনে স্যান্ডেলকে বেশি প্রাধান্য দিত। কিন্তু মাঝে স্যান্ডেলের ব্যবহার তেমন ছিল না। তখন ছুটির দিনে, উত্সবের সময় স্যান্ডেল বেশি পরত ছেলেরা। ইদানীং আবারও স্যান্ডেলের ব্যবহার বাড়ছে। কেননা এই গরমে স্বস্তিতে বাইরে বের হওয়ার জন্য চাই একজোড়া মনের মতো স্যান্ডেল। তরুণরা এখন নানা রঙের জিন্স ও টিশার্টের সঙ্গে মানিয়ে স্যান্ডেল পরছে। বাজারে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নানা ডিজাইনের কালারফুল স্যান্ডেল। তাই তো এই গরমে ছেলেদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে স্বস্তির জন্য নান্দনিক ডিজাইনের স্যান্ডেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাইমেন ইসলামের মতে, ‘এই গরমে কিছুটা খোলামেলা চামড়ার স্যান্ডেল পরতে বেশ আরামদায়ক। আর তা যদি হয় ফ্যাশনেবল তো কথাই নেই।’ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিলশাদ ইসলাম বলেন, ‘জিন্স আর ফতুয়া বা টিশার্টের সঙ্গে অনায়াসে ব্যবহার করা যায় স্যান্ডেল। এই গরমে জুতার চেয়ে স্যান্ডেলই পরতে আমার ভালো লাগে। আর এতে স্বস্তিও পাই।’ রাজধানীর বিভিন্ন শপিং মলসহ বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে ঘুরে দেখা গেছে, নান্দনিক ডিজাইনের ও বাহারি রঙের সামার স্যান্ডেল। এসব স্যান্ডেলে ব্যবহূত মোটিফে রয়েছে বৈচিত্র্য এবং নানা রঙের ব্যবহার। গতানুগতিক কালো, ঘিয়া, চকলেট ইত্যাদি রং তো আছেই। কিছু স্যান্ডেল আবার দারুণ বর্ণিল। বেগুনি, সবুজ, লাল, হলুদ সব রঙই আছে। বাদামি সোলের স্যান্ডেলে বাহারি সব রঙের স্ট্র্যাপড এই ধরনটাও বেশ দেখা যাচ্ছে ইদানীং। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড তরুণদের পছন্দের কথা মাথায় রেখে স্যান্ডেলের ডিজাইন করছে। এমনি এক ব্র্যান্ড ‘জুবিন জিরো পারসেন্ট’। ছেলেদের স্যান্ডেলের নানা বাহার নিয়ে ‘জুবিন জিরো পারসেন্ট’-এর স্বত্বাধিকারী ও সু-ডিজাইনার জুয়েল জুবিন বলেন, ‘সময়ের সাথে চলনসই অর্থাত্ যখন যে ট্রেন্ড চলে সেই অনুযায়ী আমরা স্যান্ডেলের ডিজাইন করি। প্রতিমাসে আমরা এই ডিজাইন নিয়ে ডিজাইনারদের সাথে কথা বলি এবং প্রতিটি ডিজাইনে ভিন্নতা আনার চেষ্টা করি। এ ছাড়া আমরা যেহেতুে হোলসেল করি তাই ক্রেতাদের পছন্দমাফিক কিছু ডিজাইনও করতে হয়। যার চাহিদা যে রকম সে অনুযায়ী ডিজাইন করে থাকি। আর আমি নিজেও যেহেতু একজন ডিজাইনার তাই স্যান্ডেলের ডিজাইন নির্বাচনে সব সময় একটা কথা মাথায় রাখি। তা হলো সারা দিন পায়ে থাকবে, সে জন্য স্যান্ডেলটা যেন অবশ্যই স্বাচ্ছন্দ্যে পরা যায়।’ তিনি আরও বলেন, ‘গরমে পরা যায় এমনি সব স্যান্ডেল আমরা তৈরি করছি। বিদেশি ব্র্যান্ডের স্যান্ডেল ডিজাইনের মতো আমরা কিছু ডিজাইন করেছি যেগুলো অনেক বাহারি রঙের। তরুণরা জিন্স ও টিশার্টের সাথে ম্যাচিং করে এগুলো পরতে পারবেন। ঢোলা জিন্স বা চাপা জিন্সের সাথে যেমন এগুলো পরা যায়, তেমনি চোস পায়জামার সাথেও পরা যায়। আবার গরমের কথা মাথায় রেখে দুই ফিতার স্যান্ডেলেও রয়েছে নান্দনিক ডিজাইন। আর হালকা সোলের এই স্যান্ডেলগুলো পরতে যেমন আরাম তেমনি দেখতেও যথেষ্ট ফ্যাশনেবল। সেইসাথে এসব স্যান্ডেল পরলে সহজেই বোঝা যায় এগুলো পুরোটাই হাতে তৈরি। কেননা হাতে তৈরি ফিলটা থাকে এমন ভাবেই এগুলো ডিজাইন করা হয়। এ ছাড়া যে সব তরুণরা একটু বেশি ফ্যাশনেবল স্যান্ডেল পরে বন্ধুদের তাক লাগিয়ে দিতে চান, তাদের জন্য রয়েছে আমাদের নরম সোলের কালারফুল ফ্যাশনেবল স্যান্ডেল।’ রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘নিকনেক’ ও ‘ফগড্রপ’, এলিফ্যান্ট রোডের ‘কার্টিয়াক সুজ’, উত্তরার মাসকট প্লাজার ‘নো মার্সি’, পলওয়েল মার্কেটে ‘এটিসি’, ‘মেনজক্লাব’, ‘এইচকে এন্টারপ্রাইজ’, ‘ফেলো’সহ বিভিন্ন শপিং মলের নানা স্যান্ডেলের আউটলেটে ‘জুবিন জিরো পারসেন্ট’ কোম্পানির নান্দনিক ডিজাইনের স্যান্ডেল পাওয়া যায়। আর এসব বাহারি রঙের ছেলেদের সামার স্যান্ডেলের দাম পড়বে ১৩শ থেকে ১৮শ টাকা পর্যন্ত। ‘জুবিন জিরো পারসেন্ট’ ব্র্যান্ডের আপনার পছন্দের সামার স্যান্ডেলটি পেতে আজই ঘুরে আসতে পারেন এসব আউটলেটে।
মডেল আসাদ ও সুমন