খাবার ভালো রাখতে

এই সময় খাবারদাবার ফ্রিজে না রেখে বাইরে বের করে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরমের দিনে খাবার ভালো রাখাটা বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। আবার ঘন ঘন লোডশেডিংয়ের জন্য রেফ্রিজারেটরও ভালোমতো কাজ করতে পারে না। গরমে কাঁচা সবজি, মাছ, মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করার নানা টিপস দেওয়া হলো—  যেকোনো রান্না করা খাবার এক বা দুই ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। তাই এর আগেই সংরক্ষণ করতে হবে।  রান্না করা খাবার রেফ্রিজারেটরে রাখার আগে বাতাসে রেখে ঠাণ্ডা করে নিতে হবে।  বেশি পরিমাণ খাবার রান্না না করে প্রয়োজনমতো রান্না করতে হবে।  ভাত বেঁচে গেলে রেফ্রিজারেটরে রাখতে পারেন। পানি দিয়ে পান্তা বানিয়ে বাইরেও রাখা যায়।  ডাল, সেদ্ধ আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই খাওয়ার পর বাকি অংশ রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে।  রেফ্রিজারেটর বেশি খুললে ও বন্ধ করলে ভেতরে বাতাস ঢুকে নষ্ট হয়ে যেতে পারে। তাই বেশি খোলা যাবে না এটি।  যেকোনো খাবার রেফ্রিজারেটরে রাখলে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে এক খাবারের গন্ধ অন্য খাবারে না যায়।  কাঁচা মাছ বা মাংস ভালো করে ধুয়ে বরফের চেম্বারে রাখতে হবে।  মাছ-মাংস বরফ গলিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাতে গরমে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে।  খাবার রাখার সময় কনটেইনার, ঢাকনাসহ বাটি—এসব ব্যবহার করা যেতে পারে।  কাঁচা সবজি, কাঁচামরিচ ঠেসে না রেখে বাজার থেকে আনার পর এগুলোকে ছড়িয়ে রেখে বাতাসে পানি শুকিয়ে গেলে রেফ্রিজারেটরে রাখতে হবে। কাঁচামরিচের বোঁটা ফেলে রাখতে হবে কারণ এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।  রেফ্রিজারেটরে শাকজাতীয় তরিতরকারি পরিষ্কার করে যেকোনো বক্সে রাখতে হবে। কিছু সতর্কতা অবলম্বন করলে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় :  গরমে ডাল নষ্ট হয়ে যায় বেশি। কাঁচা আম দিয়ে রান্না করা ডাল অনেকক্ষণ ভালো থাকে।  রান্নাঘরে দরজা, জানালা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। বাতাস না ঢুকলে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি। বিদ্যুত্ বেশি যাওয়া-আসার কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে। এ জন্য যেকোনো বেলায় খাওয়ার পর বাকি খাবার জ্বাল দিয়ে ঠাণ্ডা করে তারপর রেফ্রিজারেটরে ওঠাতে হবে।  পানির ভাগ বেশি এমন কাঁচা সবজি রেফ্রিজারেটরে রাখলে নষ্ট হয়ে যায়। বরং জালি কুমড়া, পটল—এসব তরকারি রেফ্রিজারেটরে বেশি দিন সংরক্ষণ করা যায়। রেফ্রিজারেটর না থাকলে যাদের রেফ্রিজারেটর নেই তাদের জন্য খাবার সংরক্ষণের জন্য প্রথমে বড় বেতের ঝুড়ি নিয়ে চারদিকে পাটের চট দিয়ে ঢেকে দিতে হবে। চটের কিছু অংশ ঝোলানো থাকবে। অন্য একটি পাত্রে পানি নিয়ে তার ওপর ইট রেখে ঝুড়িটি রাখতে হবে। ঝুড়ির চটের ঝোলানো অংশ পানিতে থাকবে। এতে পানি ও ফলমূল ঠাণ্ডা থাকবে।