৩য় সিআইও সামিট অনুষ্ঠিত
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৯:৩৯
ইউবিএম ইন্ডিয়া লিমিটেডের আয়োজনে, আই-স্টেশন লিমিটেডের ইভেন্ট ব্যবস্থাপনায় এবং সিটিও ফোরাম বাংলাদেশের সহযোগিতায় গত ১৭ মে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় ‘সিআইও সামিট বাংলাদেশ ২০১৩’। এই নেটওয়ার্কিং সম্মেলনটিতে উদ্বোধনী এবং প্রযুক্তিগত দুইটি সেশনসহ নেটওয়ার্কিং ককটেল এবং গালা ডিনার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান। এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, ডিসিসিআই সভাপতি সবুর খান, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, এমারসন নেটওর্য়াক পাওয়ার ইন্ডিয়ার মহাব্যবস্থাপক প্রশান্ত ভাটিয়া, ইউবিএম ইন্ডিয়ার প্রকল্প পরিচালক আনিস আহমেদ ও সিটিও ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারী ।