কিস্তিতে সামস্যাং নোটবুক
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৯:৩৯
সামস্যাং নোটবুক ক্রয়ে কিস্তি সুবিধা দিচ্ছে কম্পিউটার সোর্স। ১২ মাস মেয়াদী সুদমক্ত এই বিশেষ কিস্তিতে কেনা যাবে সামস্যাংয়ের সর্বশেষ বাজারে আনা সামস্যাং সিরিজ নাইনের অমর এনপি ৯০০ এক্সথ্রিসি, সিরিজ ফাইভের লোটাস এনপি৫৩০ইউ৪সি ও এনপি৫৩৫ওইউ৪সি এবং অ্যাটিভ মডেলের এক্সই৫০০টি১সি নোটবুক। অ্যামেক্স ও ব্র্যাক ব্যাংক ক্রেডিটকার্ড গ্রাহকরা এই বিশেষ সুযোগ গ্রহণ করতে পারবেন। কিস্তি সুবিধার প্রতিটি নোটবুকই উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ। নোটবুকগুলোর জন্য মডেলভেদে কিস্তি রয়েছে ৫,২১৩ টাকা থেকে ১০,৬৫৭ টাকা পর্যন্ত। কিস্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে ০১৭১২০৭১২০৩৩৮২৭ নম্বরে।