ইউনিয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সফটওয়্যার সরবরাহ করবে মিলেনিয়াম ইনফরমেশন
প্রকাশ : ২০ মে ২০১৩, ১৯:৩৯
সম্প্রতি যাত্রা শুরু করা ইউনিয়ন ব্যাংক তাদের কোর ব্যাংকিং সফটওয়্যারের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ইসলামী শরিয়াভিত্তিক কোর ব্যাংকিং সফটওয়্যার ‘আবাবিল’ সরবরাহ করবে। ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিয়া এবং মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের এমডি মাহমুদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।