এনসিসিবি শিওরক্যাশ-এর যাত্রা শুরু

মোবাইল ফোনে ব্যাংকিং ও আর্থিক লেনদেন করার সুবিধা নিয়ে যাত্রা শুরু করল ‘এনসিসিবি শিওরক্যাশ’। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি) এই মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সেবা চালু করেছে। এর মাধ্যমে নতুন হিসাব খোলা, টাকা জমা দেওয়া ও টাকা তোলা যাবে যেকোনো শিওরক্যাশ এজেন্ট ও এনসিসিবি শাখা থেকে। এজেন্ট বা শাখায় না গিয়েও গ্রাহক অন্য গ্রাহককে টাকা পাঠানো, বেতন গ্রহন ও বিল প্রদান করতে পারবে নিজের ফোন থেকে। এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। এ সময় এনসিসিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।