স্টেরয়েড সেবন ক্ষতিকর

পুরুষ এবং অনেক ক্ষেত্রে মহিলারা পর্যন্ত শরীরের শক্তি বাড়াতে অজ্ঞতাবশত মারাত্মক ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করেন। স্টেরয়েড ব্যবহার করলে সাময়িকভাবে শক্তি বাড়লেও শরীরের মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। পেশীর কোমনীয়তা হ্রাস পায় এবং স্বাভাবিকতা নষ্ট হয়। ইদানীং অনেক ক্ষেত্রে তরুণরাও নিজেদের শক্তি বাড়াতে স্টেরয়েড ব্যবহার করছেন। তরুণীরাও শরীরের গঠন বৃদ্ধিতে স্টেরয়েড ব্যবহার করছেন। কেবল মাত্র কিছু কিছু রোগ-ব্যাধির তীব্রতা কমাতে স্টেরয়েড ব্যবহূত হয়। অথচ বাংলাদেশে ওষুধের দোকানে অবাধে স্টেরয়েড বিক্রি হওয়ার কারণে এর অপব্যবহার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, অনেক তরুণ, যুবক ও বিবাহিত পুরুষরা শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য অজ্ঞতাবশত স্টেরয়েড ব্যবহার করে থাকেন। অথচ স্টেরয়েড কোনভাবেই পুরুষের শারীরিক ক্ষমতা বাড়ায় না। ভ্রান্ত ধারণা থেকে কোনভাবেই স্টেরয়েড সেবন অথবা ব্যবহার বাঞ্ছনীয় নয়। বরং মাত্রাতিরিক্ত স্টেরয়েড সেবনের ফলে অনেক পুরুষের শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং শরীরে নানা জটিলতা দেখা দেয়। ফলে দাম্পত্য জীবনে আসে অশনি সংকেত। শেষ পর্যায়ে চিকিত্সকের কাছে গিয়েও কোন লাভ হয় না। তাই কোনভাবেই শারীরিক ক্ষমতা বাড়াতে স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়। এছাড়া আজকাল অনেকে মোটা হবার জন্য স্টেরয়েড সেবন করে। এতে শরীরের মারাত্মক ক্ষতি হয়। তাই কোনভাবেই চিকিত্সকের পরামর্শ ব্যতীত স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়।