ইস্পাহানি ক্রিকেট লিগ

তিন বছর পর ব্রাদার্সের শিরোপা

দীর্ঘ তিন বছর পর ক্রিকেট শিরোপা পুনরুদ্ধার করলো ব্রাদার্স ইউনিয়ন। বোলারদের নৈপুণ্যে গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতবারের চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা তুলে নেয় ব্রাদার্স। সংক্ষিপ্ত স্কোর : ইস্পাহানি ক্লাব ৮৬/অলআউট (নাজমুল ৩৯, সুদীপ্ত কুমার ১৭, সামিউল হক ১১; আলী আকবর ৪/৩৩, আসিফ আহমদ ৩/১৪, ইফতেখার ২/১৫)। ব্রাদার্স ইউনিয়ন ৩ উইকেটে ৮৯ (নাফিজ ইকবাল ৪০, মঈনুদ্দিন রুবেল অপঃ ২৩, আসিফ আহমেদ ১৮, পিপলু ১/৫, রিদোয়ান ১/১২)।