নিয়াজ শিরিন দু’জনেই হারলেন
প্রকাশ : ২০ মে ২০১৩, ২১:৪৮
স্পোর্টস রিপোর্টার
ফিলিপাইন দাবায় গতকাল বাংলাদেশের জন্য খারাপ একটি দিন গেছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ শারমিন সুলতানা শিরিন দু’জনেই হেরেছেন।
ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ড্র দিয়ে অভিযান শুরু করা নিয়াজ দ্বিতীয় রাউন্ডে জিতেছিলেন। গতকাল ফিলিপাইন দাবার তৃতীয় রাউন্ডে নিয়াজ হেরেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার আদিভান ভাসকরনের কাছে। মহিলা বিভাগে শিরিন মঙ্গোলিয়ার ফিদে মাস্টার খামসুরেন ইইউগানবায়ারের কাছে হেরে গেছেন। তিন খেলায় নিয়াজ দেড় পয়েন্ট পেলেও শিরিন কোন পয়েন্ট পাননি।