ক্যান্সারের সঙ্গে লড়ছেন খেয়া
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৫৬
২০০৯ সালে আরটিভির একটি রিয়েলিটি শো থেকে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ে বেশকিছু জনপ্রিয় গানের মাধ্যমে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী খেয়া। মাস দুয়েক আগে একটি চেকআপে ক্যান্সার ধরা পড়ে তার। এরপর প্রাথমিক ভাবে চিকিত্সা করেও ফল না পেয়ে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে যাবার সিদ্ধান্ত নেয় খেয়ার পরিবার। কেবল গান নিয়ে ক্যারিয়ারের স্বপ্নস্বাধ দেখতে যাওয়া মেয়েটি আজ তাই লড়ছে মৃত্যুর সাথে। এদিকে উন্নত চিকিত্সার জন্য প্রয়োজনীয় অর্থ সামর্থ্যও নেই। কণ্ঠশিল্পী আসিফ তরুণ শিল্পীদের সমন্বয়ে একটি ফান্ড তুলে দিয়েছেন সম্প্রতি। কিন্তু তাও অপ্রতুল। মানবতার উদ্যোগই পারে খেয়াকে বাঁচাতে। যে কেউ চাইলে খেয়ার অ্যাকাউন্টে (মালিহা তাবাসসুম খেয়া, হিসাব নং-১৭১১০১০৩২৪১৭৫, ডাচ বাংলা ব্যাংক লিঃ, ধানমন্ডি সাত মসজিদ রোড শাখা) অর্থ প্রদান করতে পারেন।