রিমাণ্ডের নামে আলেমদের ওপর নির্যাতন মেনে নেয়া যায় না
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৫৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, নিরীহ আলেম-ওলামাদের গ্রেফতার ও রিমান্ডের নামে তাদের ওপর অমানসিক নির্যাতন সভ্য সমাজে মেনে নেয়া যায় না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সভা-সমাবেশে মাসব্যাপি নিষেধাজ্ঞা জারির পর সরকারের নিজেদের মধ্যেই মতনৈক্য চলছে। বিশ্বের ইতিহাসে কোথাও এমন নজির নেই যে প্রতিবাদের ভাষা কেড়ে নেয়ার ফলাফল সরকারের জন্য অনুকূলে হয়। সরকার দেশে যা করছে তা কোন গণতান্ত্রিক দেশের আচরণ নয়।
মঙ্গলবার পুরানা পল্টন কার্যালয়ে দলের এক সভায় তিনি একথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি