‘সভা-সমাবেশ বন্ধ করে সরকার নিজের পায়ে কুড়াল মারছে’

স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরকে অবিললেম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দেশে সংবিধান বলবত্ থাকায় জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীর সভা-সমাবেশ বন্ধ রাখার চরম স্বেচ্ছাচারী, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ফরমান মানতে বাধ্য নন। তিনি বলেন, জনগণকে প্রতিবাদের অস্বাভাবিক পথে ঠেলে দেবেন না।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, ১ মাসের জন্য সভা-সমাবেশ বন্ধ করে দিয়ে সরকার নিজের পায়ে কুড়াল মারছে।