শেকৃবি উপাচার্যকে শিক্ষকদের একাংশের স্মারকলিপি

চলমান নিয়োগে অনিয়ম রোধের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকরা উপাচার্য বরাবর সোমবার স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে শিক্ষার মান সম্মুন্নত রাখার স্বার্থে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন অনুযায়ী মেধাক্রমের ৭ শতাংশ কোটা সংরক্ষণ, শিক্ষকদের বাসা বরাদ্দ নিয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ, সাদা দলের শিক্ষকদের হয়রানি বন্ধ, হরতালের দিন পরিবহন সুবিধা প্রদান এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এর দাবি জানান তারা। এ সময় সাদা দলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক ড. শাহ্নাজ সরকারসহ কার্যকরি কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।