নিউমার্কেট এলাকায় হাতবোমা বিস্ফোরণ
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:০০
রাজধানীর নিউ মার্কেট এলাকায় মঙ্গলবার কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সকাল সাড়ে ৯টার দিকে নিউ মার্কেটের ট্রাফিক সিগন্যালের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাস্তার পাশে একটি জটলা থেকে পরপর ৬/৭টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার বিকট শব্দে এলাকায় আতংক দেখা দেয়। এ সময় লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করে। বোমা বিস্ফোরণকারীরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষে স্লোগান দিলেও তাদের হাতে কোনো ব্যানার ছিল না। বিস্ফোরণ ঘটিয়েই তারা দ্রুত দৌড়ে বিভিন্ন গলিতে ঢুকে পড়ে।