মহাখালীতে শিবিরের ঝটিকা মিছিল

মহাখালীতে মঙ্গলবার ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুঁড়লে শিবির কর্মীরা ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বনানী থানা পুলিশ জানায়, মহাখালীর আইসিডিডিআরবি সংলগ্ন গলি থেকে ২০-২৫ জন শিবির কর্মী মিছিল বের করে। পুলিশ বাধা দিলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর জাতীয় প্রেসক্লাবের সামনে সন্দেহভাজন ৭ শিবির কর্মীকে আটক করে পুলিশ।