রুনি পরিবারে নতুন অতিথি
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:০৩
আবারো পুত্র সন্তানের জনক হলেন ইংলিশ ফুটবলার ওয়েইন রুনি। রুনিপত্নি কলিন গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটা ১১ মিনিটে লিভারপুলের মহিলা হাসপাতালে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। নতুন অতিথির নাম রাখা হয়েছে ক্লে অ্যান্থনি রুনি।
সন্তান জন্মদানের কয়েক ঘন্টা পরেই কলিন এক টুইটার বার্তায় তার লাখো অনুসারিকে জানান, ‘২.১১ মিনিটে আমাদের পুত্রসন্তান পৃথিবীতে এসেছে। তার ওজন প্রায় সাড়ে সাত পাউন্ড। আমরা খুবই আনন্দিত।’
অন্যদিকে রুনি পৃথক টুইটার বার্তায় বলেন, ‘ক্লে এবং কলিন দু’জনেই সুস্থ আছে। আমরা দারুণ খুশি।’
এর আগে ২০০৯ সালের নভেম্বরে রুনির প্রথম সন্তান কাই’র জন্ম হয়।