হাতিরপুলে কিশোরী হত্যা ও লাশ গুমের মামলায় অভিযোগ গঠন
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:০৩
হাতিরপুলে কিশোরী ধর্ষণের পর হত্যাশেষে লাশ গুম করার ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামি সাইদুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম রেজানুর রহমান সোমবার এ আদেশ দেন। এ সময় আসামির পক্ষে পেশকৃত মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে আদালত। একই সঙ্গে ১১ জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।